ক্রীড়া প্রতিবেদক :
গত বিশ্বকাপ টিটোয়েন্টির কথা মনে আছে?টপ ফেবারিট হিসেবে ইংল্যান্ড গিয়েছিল ভারত,তাদের ব্যাটিং লাইনআপকে বলা হচ্ছিল বিশ্বসেরা।সুপার এইটে হটাত করেই প্রতিপক্ষ দলগুলো আবিষ্কার করল শর্ট বলে ভারতীয়রা দুর্বল।তাতে কাজও হলো,সুপার এইটে সব ম্যাচ হারল চ্যাম্পিয়নরা। এবার অনায়াস দুটি জয়ে প্রথম পর্ব পেরিয়েছে ভারত। কিন্তূ আসল পরীক্ষা তো শুরু আজ,ভারতের প্রতিপক্ষ বারবাডোজের উইকেট আর অষ্ট্রেলিয়ার ফাষ্ট বোলারা।
ভারতের ব্যাটিং লাইনআপকে এখনো মনে করা হয় বিশ্বসেরা।তবে গতবারের উদাহরণটা তো সবার সামনে থাকছেই। অষ্ট্রেলিয়া ফাষ্ট বোলিংকে পুঁজি করে টি-টুয়েন্টির শিরোপা-খরা ঘোচানোর ঘোষণা দিয়েছে আগেই। পরশুই বাংলাদেশের বিপক্ষে যে উইকেটের স্বাদ পেয়েছেন টেইট,ন্যানেসরা।গত বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনে শর্ট বলে ভারতকে ঘায়েল করার পরিকল্পনা করতেই পারে অষ্ট্রেলিয়া।ভারত আবার আজই প্রথম নামছে বারবাডোজে, আগের দুটি ম্যাচই তারা খেলেছে সেন্ট লুসিয়ায়।উইকেটের ব্যাপারটা যে মাথায় রাখতে হচ্ছে,সেটাই জানিয়েছেন গোতম গম্ভীরও,আমরা এখনো বারবাডোজে খেলিনি,তাই জানিনা উইকেট কেমন হবে। তবে অনেকের কাছে শুনলাম উইকেট এ গতি ও বাউন্স আছে।দলের প্রতিনিধি হিসেবে গম্ভীর কথা বলেছেন জেনেই অবশ্য ভারতীয় সমর্থকদের স্বস্তি পাওয়ার কথা।ইনজুরিতে আগের ম্যাচটা বাইরে বসে থাকা ওপেনার আজ ফিরেছেন।তবে ভারতের জন্য একটা দু:সংবাদ আছে।
Saturday January 28th 2012

